Terms & Conditions
We Mall X থেকে যেকোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে:
১. অর্ডারের সত্যতা
গ্রাহককে অবশ্যই সঠিক নাম, ঠিকানা এবং সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। ভুল তথ্যের কারণে ডেলিভারি বিলম্বিত বা ব্যর্থ হলে তার দায়ভার We Mall X বহন করবে না।
২. পণ্যের স্টক এবং মূল্য
পণ্যের স্টক থাকা সাপেক্ষে অর্ডার গ্রহণ করা হয়। বিশেষ কারণে কোনো পণ্য স্টকে না থাকলে অর্ডার বাতিল হতে পারে।
যেকোনো সময় পণ্যের মূল্য পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষণ করি। তবে অর্ডার কনফার্ম হওয়ার পর মূল্য পরিবর্তন করা হবে না।
৩. কালার এবং সাইজ ভেরিয়েশন
গ্যাজেট বা পণ্যের ছবি তোলার সময় লাইটিং বা আপনার ডিভাইসের ডিসপ্লে রেজোলিউশনের কারণে পণ্যের রঙ বাস্তব থেকে সামান্য ভিন্ন হতে পারে।
৪. ডেলিভারি ও সার্ভিস
আমরা আমাদের নির্ধারিত ডেলিভারি পার্টনারের মাধ্যমে পণ্য পাঠাই। কুরিয়ার সার্ভিসের কোনো যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ডেলিভারি দেরি হতে পারে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
৫. ওয়ারেন্টি পলিসি
যেসব পণ্যে ওয়ারেন্টি আছে, শুধুমাত্র সেগুলোই ওয়ারেন্টির আওতাভুক্ত হবে।
ফিজিক্যাল ড্যামেজ (পণ্য ভেঙ্গে যাওয়া, পানি ঢোকা বা পুড়ে যাওয়া) হলে ওয়ারেন্টি কার্যকর হবে না।
৬. অর্ডার বাতিল
অর্ডার কনফার্ম করার পর সেটি প্রসেসিং শুরু হয়ে গেলে আর বাতিল করা যাবে না। যদি বাতিল করতে হয়, তবে অবশ্যই দ্রুত আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
SINGLE PCS
3 PCS COMBO
2 PCS COMBO